- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ভেনেজুয়েলার তেল দখলে নিতে ট্রাম্প কি কারাকাসে ‘পুতুল সরকার’ বসাতে যাচ্ছেন
ভেনেজুয়েলা অনেক দিন ধরেই বলে আসছিল, দেশটির তেলসম্পদ দখল করতে চায় যুক্তরাষ্ট্রকোলাজ: রয়টার্স/প্রথম আলো
আপনা মাঁসে হরিণা বৈরী’—চর্যাপদের এই উক্তি এখন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ক্ষেত্রেও প্রযোজ্য।
ভেনেজুয়েলায় অতর্কিত হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনা এই উক্তি মনে করিয়ে দেয়।
বিষয়টি বুঝতে ভেনেজুয়েলার তেলসম্পদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নগ্ন ‘সম্পদ সাম্রাজ্যবাদের’ দিকে দৃষ্টি দেওয়া যাক।
বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী ‘অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল’ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মজুত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল।
মজুতের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়। দেশটিতে মজুত তেলের পরিমাণ ২৬৭ বিলিয়ন ব্যারেল। তৃতীয় অবস্থানে ইরান, মজুত ২০৮ বিলিয়ন ব্যারেল।
এরপর যথাক্রমে রয়েছে কানাডা (১৬৩ বিলিয়ন ব্যারেল), ইরাক (১৪৫ বিলিয়ন ব্যারেল), সংযুক্ত আরব আমিরাত (১১৩ বিলিয়ন ব্যারেল), কুয়েত (১০১ বিলিয়ন ব্যারেল), রাশিয়া (৮০ বিলিয়ন ব্যারেল), যুক্তরাষ্ট্র (৫৫ বিলিয়ন ব্যারেল) ও লিবিয়া (৪৮ বিলিয়ন ব্যারেল)।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment